আলমডাঙ্গা নাগরিক কমিটি (প্রস্তাবিত) সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নাগরিক কমিটি (প্রস্তাবিত) সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে উল্লেখ খুঁজে আলমডাঙ্গা পৌরসভার বাসিন্দাদের নাগরিক অধিকার সমুন্নত রাখতে, নাগরিক সেবা নিশ্চিত করা,  পৌরসভার জনমানুষের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, শহর রক্ষার আন্দোলনের অংশ হিসেবে জলাবদ্ধতা দূরীকরণ, পরিচ্ছন্নতা বাজায় রাখা, ট্র্যাফিক ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, মশা নিধন, সবুজ আলমডাঙ্গা করবার চেষ্টায় সঁপে দেয়া, শহরটাকে সুন্দর করতে, শহরকে নতুন করেই সাজাতে সর্বোপরি বিল্ডিং কোড অমান্য করে বিল্ডিংয়ের পর বিল্ডিং নির্মাণ করে শহরকে কংক্রিটের জঙ্গলে পরিণত করা রোধ করতে শহর রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার অঙ্গিকারে সব ধরণের পেশাজীবি জনগোষ্ঠীকে একাট্টা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবগত করানো এবং তার সঠিক বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মসূচী নিয়ে সক্রিয় থাকার লক্ষ্যে আলমডাঙ্গা নাগরিক কমিটি (প্রস্তাবিত) সংগঠনে ১৬ মার্চ, শনিবার প্রধান সড়কের হ্যামলেট ক্যাফেতে এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আলমডাঙ্গা নাগরিক কমিটির প্রস্তাবক খোঃ হাবিবুল করিম চনচল প্রস্তাবিত নাগরিক কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে সংগঠনের সাথে এলাকার সচেতন নাগরিকের অংশগ্রহণের আহবান জানান। এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, বণিক সমিতির সাবেক সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল ও মনিরুজ্জামান মনি ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক খোঃ হামিদুল ইসলাম আজম। বক্তারা সকলেই নাগরিক কমিটি গঠনের সপক্ষে যুক্তিযুক্ত যুক্তি ও প্রয়োজনীশতা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি মতিয়ার রহমান (সাবেক এজি এম কৃষি ব্যাংক), ৭৮ ব্যাচের মানোয়ার হোসেন (ব্যাংকার), সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, হারুন অর রশীদ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খোঃ শাহ আলম মন্টু, সম্পাদক খোঃ হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, এসএসসি ৮২ ব্যাচের কামরুজ্জামান হীরা,  ৮৬ ব্যাচের আসিফ জাহান, শিক্ষক ইদ্রিস আলী ৮৭ ব্যাচের মনিরুজ্জামান, গোলাম মুক্তাদির বিদ্যুৎ,  এসএসসি ৮৮ বন্ধু এমদাদ হোসেন, রশেদ সাঈজী, নাসিম ফরহাদ, বিপ্লব হোসেন, ইউনুস আলী, মিজান, সিরাজুল ইসলাম শিরণ, মন্টু, লিটন, বাবুল ৮৯ ব্যাচের টিপু সুলতান (ইতালি প্রবাসী) সোহেল, লাল্টু, দেলোয়ার, মিজান, ৯১ ব্যাচের কামাল হোসেন, মেহেদিউজ্জামান মিঠু, ৯২ ব্যাচের সবুজ আহমেদ, ৯৩ ব্যাচের তুহিন, রবিউল, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক শামীম হোসেন, ব্রাইট মডেলের প্রধান শিক্ষক গোলাম মুস্তাকিন রাজু, রুমন শাহরিয়ার, ৯৭ ব্যাচের হুমায়ুন কবীর, রাশেদুল ইসলাম, শিপলু, ৯৮ ব্যাচের ফাহমিদ মুন ২০০০ ব্যাচের টাইফু, রাজীব, আকরাম খান প্রমূখ সহ সাংবাদিক শাওন, সঞ্জু, জুয়েল, আলিফ সহ প্রায় শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পরিপালন ও সংগঠনে শুভকামনা সহ দোয়া করা হয়। দোয়া করেন সহকারী অধ্যাপক আসিফ জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ এমদাদ হোসেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031