নওগাঁয় সতন্ত্রপ্রার্থীর ভোট করায় হামলা ভাংচুর ও মারপিটের অভিযোগ

নওগাঁ-৩ আসনে সতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদারের পক্ষে ভোট করার অভিযোগে ইউপি সদস্য নাসির উদ্দীনের বসতবাড়ী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউপির হাট পাঠাকাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভূক্তভোগী নাসির উদ্দীন সফাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অপরদিকে, অভিযুক্তরা হলেন,পাঠাকাটা এলাকার কাদের শাহ,মোস্তাকিম হোসেন, বিপলু হালদার আব্দুল মান্নান গাইন,শ্রীনগর এলাকার মহসিন আলী ও বিনোদপুর এলাকার সামসুল হকসহ আরো ২০/২৫ জন। সরেজমিনে গেলে ভূক্তভোগী নাসির উদ্দীন জানান,সতন্ত্র প্রার্থী ছলিম তরফদারের ট্রাক প্রতিকে ভোট করার জন্য অভিযুক্তরা মামার বসতবাড়ি ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়ে গাছ রোপণ করেন। এসময় বাঁধা প্রদান করলে আমার মা নাসিমা বিবি ও মামি সাবিনা বিবিকে মারপিট করে রক্তাক্ত জখম করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিবেশ শান্ত করেন। অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান,পাঠাকাটা বাজার বণিক সমিতির সভাপতি আমজাদ হোসেনের নির্দেশে আমরা দখল করছি। এব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,বসতবাড়িতে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031