পবিত্র মাহে রমজানের উপলক্ষে “দাওয়াতুল আম্মা” কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সিরাত কুইজ প্রতিযোগিতা

পবিত্র মাহে রমজানের উপলক্ষে “দাওয়াতুল আম্মা” কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সিরাত কুইজ প্রতিযোগিতা।
“দাওয়াতুল আম্মা” কর্তৃক সিরাত কুইজ প্রতিযোগিতার আয়োজনে থাকবে সর্বমোট ২ হাজার টাকার পুরস্কার।

জানা যায়, মৌখিক আকারে অনুষ্ঠিত হবে সীরাত প্রতিযোগিতাটি। যেখানে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন করা হবে যে যত বেশি উত্তর দিবে সে ততো নাম্বার পাবে। উত্তীর্ণ সেরা ৩ জনকে বিশেষ পুরস্কার দেয়া হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম থেকে দশম স্থান অধিকারী সবাই পাবেন বই ।

আয়োজক কমিটি জানান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা নবীজি (স.) সম্পর্কে আরো জানার সুযোগ পাবে। তেমনি মহানবী (স.) এর সম্পর্কে পড়ে, জেনে সেই জীবনাদর্শে যেন তরুণ সমাজ আমাদের জীবনকে পরিচালিত করতে পারি এটিই আমাদের প্রত্যাশা। প্রতিযোগিতার মাধ্যমে বই পড়ার আগ্রহ আরোও বৃদ্ধি পাবে। প্রতিযোগিতাটিতে রেজিস্ট্রেশন ও বই সম্পূর্ণ ফ্রি এবং রেজিস্ট্রেশন আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে। পরীক্ষার তারিখ: ২০২৪ এর রমজানের শবে কদরের রাত।

উক্ত প্রতিযোগিতায় বই বিতরণ অনুষ্ঠানে, মাওলানা সুলাইমান বলেন, এক ঝাঁক তরুন গড়ে উঠুক রাসুলের সুন্নাহ অনুসরণে, এই আমাদের চাওয়া। লক্ষ্য মোদের একটাই,সবাই একসাথে জান্নাতি হতে চাই। মাওলানা আনোয়ার হোসাইন বলেন, নবীজির জীবন থেকে আমরা যা পাই তার অনুসরণ করা ছাড়া আমাদের ইহকাল ও পরকাল কখনোই ভালো হবে না। দুনিয়া ও আখেরাতের উভয় জগতে সফলতার জন্য আমাদের অবশ্যই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ করে জীবন পরিচালিত করতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের আজকের সীরাত কুইজ প্রতিযোগিতার বল বিতরণ অনুষ্ঠান হচ্ছে, আমরা প্রত্যেকেই বইগুলোকে সুন্দর করে পড়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং সাথে সাথে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে তা বাস্তবায়ন করবো। তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন।

মাওলানা জুবায়ের আহমাদ বলেন, যখন তরুণ তরুণীরা পাশ্চাত্যের অপসংস্কৃতির সাথে নিজেদের গা ভাসিয়ে জীবন নষ্ট করছে, ঠিক তখনই আমরা তাদের জীবন নষ্ট করা থেকে “দাওয়াতুল উম্মা” সংগঠন তৈরি করেছি। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “হিলফুল ফুজুল” গঠন করেছিলেন জাহেলী প্রথা বিলুপ্তের জন্য। এই সংগঠনের লক্ষ্য তাই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের “হিলফুল ফুজুল” এর লক্ষ্য ছিল। সেই দাবিতে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রশ্নোত্তরে। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো জীবনী প্রশ্ন উত্তরের মাধ্যমে নিয়ে আসা এ বইয়ে তবে আমাদের বিশ্বাস আপনারা যদি মনোযোগ সহকারে এই ছোট্ট বইটি শেষ করেন তাহলে আপনাদের রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো জীবনী বিস্তারিত পড়ার আগ্রহ আল্লাহ অবশ্যই জাগ্রত করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে, আমাদের বই বিতরণের অনুষ্ঠান শেষ করছি।

প্রতিযোগিতায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা একজন জানান, আল্লাহর পথে দাওয়াত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে এমন কাজের সঙ্গে যুক্ত হতে পারা সত্যি গর্বের। যেখানে নিজের শেখার ও প্রয়োগ ঘটানোরও অবারিত সুযোগ রয়েছে। সবাইকে এমন ভাল কাজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাহলেই সমাজ সামনের দিকে এগিয়ে যাবে।

অতঃপর “দাওতুল আম্মা” সংগঠনটি বই বিতরণ শেষ করে, সকলের কাছে দোয়া চাই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031