নওগাঁর মান্দায় অস্ত্রের ভয় দেখিয়ে বসতভিটা দখলের চেষ্টা

নওগাঁর মান্দায় দিনদুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে বসতভিটাতে প্রবেশ পূর্বক গাছপালা কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২মার্চ) দুপুর দেড় টার দিকে উপজেলার মৈনম ইউপির দূর্গাপুর পানাতাপাড়া গ্রামে। ভূক্তভোগী আব্দুল জব্বার মৈনম ইউপির দূর্গাপুর পানাতাপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন,একই এলাকার প্রতিবেশি মৃত আবুল কাশেমের ছেলে মামুনুর রশিদ, শাহাদত হোসেনের ছেলে আব্দুস ছালাম, মল্লিক উদ্দিনের ছেলে রেজাউল করিম,খয়বর আলীর ছেলে খায়রুল ইসলাম ও পিতা অজ্ঞাতের ছেলে জনাব আলীসহ আরো অনেকে।সরজমিনে গেলে ভূক্তভোগী আব্দুল জব্বার জানান,০৩/৮৮ ভিপি (নিজ কেসের) মাধ্যমে ১৯৮৮ সন থেকে ২৩৮/১০ নং খতিয়ানের ৪৩১/৬৮৩ দাগে ০.৩৩ শতক জমি অদ্যবধি পর্যন্ত ভোগ দখলে আছি ।হঠাৎ করে অভিযুক্তরা ঘটনার দিন দুপুরে ভাড়াটিয়া ১৫/২০ জন অস্ত্র হাতে এসে বসতভিটাতে প্রবেশ করে ১-২শত কলা গাছ,২০-২৫ টি আম গাছ কেটে ফেলে প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যান তারা। তিনি আরো জানান,৪৩৭/১২ (অর্পিত) ও ৫৬/২১ অর্পিত আপিল মামলায় অভিযুক্ত ব্যক্তি জয়লাভ করেন। জয়লাভ করার পর উক্ত সম্পত্তি অবমুক্ত করতে তিনি ব্যর্থ হন। ব্যর্থতার পর্যবসিত হয়ে অভিযুক্ত ব্যক্তি নওগাঁ জেলা প্রশাসকের অর্পিত সম্পত্তির আদেশ লঙ্ঘন করে বসতবাড়িতে অনধিকার প্রবেশপূর্বক গাছপালা কর্তন করেন।এই অবস্থায় যে কোন সময় অভিযুক্ত ব্যক্তি বড় ধরণের ক্ষত করতে পারে বলে আশংকা করছেন। এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এবিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031