শাল্লায় সংঘর্ষে পুলিশসহ আ’হ’ত ৫২

সুনামগঞ্জের শাল্লায় বাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫২ জন আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ৭রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ১১মার্চ সকাল ৮টায় উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এমন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরমধ্যে গুরুতর আহত ৯জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এঘটনায় ২০জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৪জন পুলিশ আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকাল ৮টায় কান্দিগাঁও গ্রামের সেন্টু মিয়া ও মালেক মিয়ার বাড়ির সীমানা নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছত্তার মিয়া ও সাবেক উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল খালেক মিয়ার লোকজন। তর্কাতর্কির একপর্যায়ে উভয় গ্রুপ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় আর এতেই অর্ধশত মানুষ আহত হয়।এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমি নারায়ণগঞ্জে একটা কাজে এসেছি। থানায় যোগাযোগ করে বিস্তারিত জানার কথা বলেন ওসি। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন সেন্টু মিয়া ও মালেক মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ হয়। এর মধ্যে আমাদের ৪জন পুলিশ সদস্যও আহত হয়েছে। সংঘর্ষ থামাতে ৭রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এঘটনায় ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031