কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আজ ১০ মার্চ ২০২৪ সকাল ১১.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা।

সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়। কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদুর রহমান, সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মঞ্জুর-এ মুর্শেদ, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মির্জা মোঃ নাসির উদ্দিন, আনসার কমান্ড্যান্ট জনাব মোঃ নাহিদ হাসান জনি, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শামসুল আলম, উলিপুরের পৌর মেয়র জনাব মোঃ মামুন সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি জনাব এস এম ছানালাল বকসী, জেল সুপার জনাব মোঃ শফিকুল আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আবু জাফর, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোছাঃ জেবুন নেছা সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

পাশাপাশি আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করা হয় এবং জেলা পরিষদ নির্বাচন ও হাতিয়া ইউপি নির্বাচন সুষ্ঠু-সুন্দর, অংশগ্রহণমূলক ভাবে গ্রহণ ও আইন-শৃঙ্খলা ভালো থাকায় সকলে কুড়িগ্রাম জেলা পুলিশকে ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031