ডেন্টাল ভর্তির ফল প্রকাশিত

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত করা হয়েছে। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসােইট ও মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পারছেন।রবিবার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এদের মধ্যে মেধা কোটায় ৫১৩ জন, ৫% মুক্তিযোদ্ধা কোটায় ২৭ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে ৫ জন রয়েছেন। এসব ভর্তিচ্ছুরা ০১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি হতে পারবেন।উল্লেখ্য, শুক্রবার (৮ মার্চ) সারাদেশে ১২ সেন্টারের ২০ ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক যোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷এদিন সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি আসন ও বেসরকারিতে ১ হাজার ৪০৫ আসনের জন্য বসছেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেয় ৯৩ জন শিক্ষার্থী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031