মুজিবনগরে পরিত্যক্ত ককটেল বিষ্ফোরণে এক কিশোর আহত।

মুজিবনগরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আলিফ হোসেন (১৭) নামের এক কিশোর আহত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্ৰামে মাঠে এ ঘটনা ঘটে। আহত কিশোর আলিফ হোসেনকে ভর্তি করা হয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালে।আলিফ হোসেন যতারপুর গ্ৰামের আল আমিন হোসেনের ছেলে ।স্থানীয়রা জানান, কিশোর আলিফ হোসেন নিজেদের মেহগনি বাগান পরিষ্কার করা করাজ করছিল। এসময় কোদাল দিয়ে গাছের গোড়ার মাটি কোপানের সময় আকস্মিকভাবে একটি ককটেল বিষ্ফোরিত হয়। এতে আলিফের পায়ের কিছু অংশ ঝলসে যায়। বিষ্ফোরণের বিকট শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়। মাটিতে লুটিয়ে পড়া আলিফ হোসেনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। ককটেলে আহত আলিফ আশংকামুক্ত হলেও তার বেশি কিছুদিন চিকিৎসার প্রয়োজন বলে জানা গেছে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত ককটেলের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ।মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত জানান, ধারণা করা হচ্ছে বছর দুয়েক আগে কে বা বার মাটির নিচে ককটেল পুতে রাখে। কোদালের কোপে তা বিষ্ফোরিত হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031