মেহেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

“বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই মেহেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অফিসের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান।
মেহেরপুর সদর থানার এস আই (নি:) কে.এম রেজাউল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জ্বল হোসেন (ভনা) ও মোঃ হামিদুল ইসলাম।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাসুদ রানা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031