দেবীগঞ্জ-উপজেলা পরিষদ নির্বাচনে মাঠ পর্যায়ে এগিয়ে রাজু আহমেদ মিঠু

যতই দিন যাচ্ছে ভোটারদের মধ্যে আশা, ভরসা আর উদ্দ্যেগ বেড়েই চলছে। তবে প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কে হবে আগামী দিনের দেবীগঞ্জ-উপজেলা পরিষদের চেয়ারম্যান। এনিয়ে চলছে জল্পনা কল্পনা। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হবে দ্বিতীয় দফায়। তবে এখন থেকেই প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি জায়গায় বিভিন্ন তাফসির মাহফিল, মিলাদ মাহফিলে, হিন্দুদের মন্দিরের অনুষ্ঠান গুলোতে প্রার্থীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। উপস্থিত থেকে সবার কাছ থেকে দোয়া চাচ্ছেন। পাশাপাশি নিজের পক্ষ থেকে অনুদান ও দিচ্ছেন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এবার নতুন করে প্রার্থী হচ্ছেন রাজু আহমেদ মিঠু। রাজু আহমেদ মিঠুর বাড়ী দেবীগঞ্জ – পৌর এলাকার ১ নং ওয়ার্ডে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে হাতে খড়ি। তারপর ধীরে ধীরে যুবলীগের পাশাপাশি মুল সংগঠনের দিকে লক্ষ্য তার,, তিনি দেবীগঞ্জ -উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে রয়েছেন, রাজু আহমেদ মিঠু নির্বাচন করলে তার জন্য নির্বাচনে জয়ী হওয়া অনেক টা সহজ হবে বলে ১০ ইউনিয়ন ও পৌর এলাকার ভোটারা জানিয়েছেন।

৮ নং দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়া এলাকার বাবুল হোসেন নামে এক ব্যক্তি জানান, রাজু আহমেদ মিঠু একজন কর্মী বান্ধব মানুষ । তাছাড়াও তিনি দেবীগঞ্জ উপজেলার প্রত্যেকটি এলাকার জনসাধারণের জন্য শ্রম দিয়ে গেছেন। লোকজন বিপদে পড়ে তার কাছে গেলে সে দ্রুত সমস্যার সমাধান করে দিতেন ,তার সময়ে দেবীগঞ্জ থানার হয়রানি মুলক সহ যে কোন মামলা মোকদ্দমা কম হতো। রাজু আহমেদ মিঠু দেবীগঞ্জ-উপজেলা যুবলীগের পদে দীর্ঘদিন ধরে থাকা কালে উপজেলার ১০ টি ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় নির্দলীয় নিরপেক্ষ ভাবে বরাদ্ধ দিয়েছেন। প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, মন্দিরে, এছাড়াও ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যদের বিভিন্ন প্রকল্প দিয়ে গ্রামীন অবকাঠামোসহ রাস্তা ঘাটের উন্নয়ন করেছেন। তিনি দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তার দলকে সুসংগঠিত করেছেন,,তাকে নেতৃত্বের ভার দেবার পর থেকে বর্তমানে দলে কোন ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ নাই। তার নেতৃত্বে দল এখন সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌছে দিচ্ছেন। রাষ্ট্রের বিভিন্ন দিবস ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সাধারণ মানুষকে আওয়ামী লীগের ছায়াতলে আসার জন্য উৎসাহ দিচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন নিবেদিত প্রান হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুবলীগ সদস্য ও কর্মীর সংখ্যা বাড়াতে জনসংযোগও চালিয়ে যাচ্ছেন।

রাজু আহমেদ মিঠু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারমত সৎ ও যোগ্য নেতৃত্বকে অনুসরন করে আমি দেবীগঞ্জ উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো এটাই আমার প্রধান লক্ষ্য। আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে তার এধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি। দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার জনগন তখন এর সুফল ভোগ করবে।এবার সারা দেশে ৬ষ্ঠ তম দেবীগঞ্জ-উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে আগামী ১১ মে সারা দেশের বিভিন্ন ধাপের মধ্যে দ্বিতীয় দফায় দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031