মাদক স্পট থেকে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের অপরাধে ০৪ জনকে গ্রেফতার।

আটককৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করছে এবং মাদক সেবীরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে আসর বসিয়ে মাদক সেবন করছে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।০৩ মার্চ ২০২৪ ইং তারিখ ২৩:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা নদীর পাড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের অপরাধে ১। মোঃ তসিকুল হোসেন (৪২), পিতা-মৃত তফতর হোসেন, ২। মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), পিতা-মৃত অনু মিয়া, ৩। মোঃ সাহাদাত হোসেন (৩২), পিতা-মোঃ সাইদুর রহমান, ৪। মোঃ আরিফ (৩৬), পিতা-মৃত গোলাম মোস্তফা, সর্ব সাং-বালিয়াডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে মাদক এবং মাদক সেবনের সরঞ্জামাদি সহ হাতেনাতে গ্রেফতার করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031