১৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এনে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে।

এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরুসহ তার উপর নজরদারি করতে থাকে। এক পর্যায়ে সে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসতেছে মর্মে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকায় পরিকল্পনা মোতাবেক অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করার সময় আভিযানিক দলের নিকট উক্ত আসামি ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক হয়।২৮ ফেব্রæয়ারি ২০২৪ ইং তারিখ চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন ভাগ্যবানপুর জ্ঞানপাড়া মোড় হতে মহারাজপুর মেলার মোড়গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় উক্ত মাদক ব্যবসায়ী ১। শ্রী সুবেত চন্দ্র দাশ (৪০), পিতা-মৃত যুগল চন্দ্র দাশ, মাতা-শ্রী প্রেমবাসী, সাং-মহারাজপুর নতুনপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগ’কে ১৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ র‌্যাব কর্তৃক হাতেনাতে গ্রেফতার হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031