মুজিবনগরে ৪৪ বতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে ৪৪ বলত ভারতীয় ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত খোকা শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ (৪০) এবং একই গ্রামের আসান খাঁ এর ছেলে মোঃ কাদের খাঁ (৩৫)।ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭/০২/২০২৪) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই বিপ্লব কুমার সঙ্গীও ফোর্স নিয়ে আনন্দবাস ডুব পাড়াস্থ আয়ূব চেয়ারম্যানের পুকুর সংলগ্ন খেলার মাঠের কাছে এক বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় প্লাস্টিকের বস্তা সহ সন্দেহভাজন দুইজন কে দেখে তল্লাশি করেন পুলিশ,
এসময় তাদের কাছে দুটি প্লাস্টিকের বস্তায় ২২ বতল করে মোট ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়, যায় আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা।
আটক শেষে মুজিবনগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031