তুরাগে চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা- আহত ২ জন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তুরাগে কিশোর গ্যাং গ্রুপের চাহিদা মাফিক চাঁদা না দেওয়ায় এক রিকশা গ্যারেজ মালিক ও তার কর্মচারীর উপর হামলার ঘটনা ঘটেছে । এতে গ্যারেজ মালিক আবদুল বারেক ও তার রিকশা মিস্ত্রী আলম ফকির গুরুতর আহত হয়েছেন । রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তুরাগের কামারপাড়া খায়েরটেক জৈনক আবদুল বারেকের রিকশার গ্যারেজে এ হামলার ঘটনা ঘটেছে । জানাযায়, একই এলাকার জৈনক সিরাজ মিয়ার ছেলে কিশোর গ্যাং গ্রুপের প্রধান দলনেতা চাঁদাবাজ মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ কয়েকদিন যাবত বিভিন্ন রিকশার গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটা অংকের চাঁদাবাজি করে আসছে । এরই ধারাবাহিকতায় মোটা অংকের চাঁদা দাবী করে বসেন রিকশার গ্যারেজ মালিক আবদুল বারেকের নিকট । কিন্তু বর্তমানে ব্যবসা মন্দা হওয়ায় তিনি তার চাহিদা মাফিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন । এতে মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ ক্ষিপ্ত হয়ে ওঠে । পরে ২০/৩০জন কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের একত্রিত করে গ্যারেজে এসে হামলা চালায় এবং গ্যারেজ মালিক আবদুল বারেককে মারতে মারতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে । এসময় গ্যারেজের রিকশা মিস্ত্রী আলম ফকির তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও চাকু ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় । তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে চলে যায় উক্ত কিশোর গ্যাং বাহিনী । পরে হামলার খবর পেয়ে গ্যারেজ মালিক আবদুল বারেকের আত্মীয়স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের লোকজনের সহয়তায় তাদের উদ্ধার করে দ্রুত নিকটতম টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান । আহত আলম ফকিরের পেটে, মাথায় ও কপালে ১৭টি সেলাই দেওয়া হয়েছে । এদিকে গ্যারেজ মালিক আহত আবদুল বারেক প্রাথমিক চিকিৎসা নিয়ে ১/ মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ (২৫), ২/ জাকির (৩৫), ৩/ হৃদয় (২০), ৪/ চান্দু (২০), ৫/ ফারুক (১৮), ৫/ উজ্জ্বল (২৩) সহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে রাতেই তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন । অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ । তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তুরাগ থানা পুলিশ । অভিযুক্ত মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানান এলাকার একাধিক ব্যবসায়ী ও বাসিন্দাগন । গ্যারেজ মালিক আবদুল বারেকের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে সর্বাত্মক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তুরাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আনোয়ার

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031