কালীগঞ্জের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বললেন আখতারউজ্জামান, এমপি

গাজীপুরের কালীগঞ্জের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাতারাতি সব সম্ভব না। আস্তে আস্তে সব উন্নয়ন করতে হবে।

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি নিজ বাড়ীতে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্যে এ সব কথা বলেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামে বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি’র বাসভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য এবিএম তারিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ বি এম শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানসহ শতাধিক নেতা, কর্মী সমর্থক ফুল দিয়ে গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানকে শুভেচ্ছা জানান।
তিনি আরোও বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রæতি দিয়ে ছিলাম, অগ্রাধিকার ভিত্তিতে কালীগঞ্জ বাসষ্ট্যান্ডে একটি আধুনিক যাত্রী ছানী, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচাগার (টয়লেট) ও একটি নামাজের জন্য একটি মসজিদ নির্মাণসহ কালীগঞ্জ থেকে ঢাকাগামী মানসম্মত ভাল যান বাহন চালু করার জন্য কাজ করছি আপনারা আমাকে সহযোগীতা করুন।
এ সময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, জেলা পরিষদের সাবেক সদস্য তাসলিমা রহমান লাভলী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরন, নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. সিরাজ মোড়ল, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আফসার হোসেনসহ শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031