হ্নীলায় এক ব্যক্তিকে অ’পহর’নের পর ৮ লক্ষ টাকা মুক্তি পণ দাবীর  অভিযোগ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় একব্যক্তি কে অপহরণ পূর্বক মুক্তিপ দাবী করছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।থানায় দায়ের কৃত অভিযোগের ভিত্তিতে জানাযায়,গত ২৪ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকার মোহাম্মদ হোছনের ছেলে পারভেজ মোশাররফ (১৫) কে টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া এলাকার হাফেজ আহমদের ছেলে মোঃ সাদেক(১৭) মরিচ্যাঘোনাস্থ নিজ বাড়ী থেকে ডেকে নিয়েযায়।

পরে আরো অপরিচিত ৩/৪ জন মিলে অ — স্থানে বেধে রেখে তার মোবাইল ফোনে হাত মুখ বাধা অবস্থায় নানা অসঙ্গতিপূর্ণ ছবি প্রকাশ করে ৮ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে বলে ভিকটীমের বাবা মামলার বাদী মোহাম্মদ হোছন এই প্রতিবেদক কে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছে আমার ছেলে ৩/৪ দিন ধরে ফেরত না আসায় আমি আমার ছেলের মোবাইল নম্বারে(০১৮৪৫৫৫৯৪২২) ফোন করলে প্রথমে মোবাইল বন্ধ পাওয়া যায়।পরে তার মোবাইল থেকে হাত পাও মূখ বাধা অবস্থায় নানা অসঙ্গতিপূর্ণ ছবি প্রকাশ করে ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে বলে জানায়।
নাদিলে মেরে ফেলে লাশ গুম করার হুমকি ও দেয়।
উল্লেখ্য যে,ভিকটীম পারভেজ মোশাররফের সাথে বিবাদী সাদেকের দীর্ঘ ৪/৫ বছর পূর্বথেকে বঙ্গোপ সাগরে একসাথে মাছ মারার সুবাদে সম্পর্ক ছিল। এরই সূত্র ধরে গত ২৪ ফেব্রুয়ারী বিকালের দিকে পার ভেজ মোশাররফ হঠাৎ আমার বাড়ীতে এসে আমার ছেলে পারভেজ মোশাররফ কে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। তখন থেকে অধ্যাবদি আমার ছেলে পারভেজ মোশাররফ ফেরত না আসায় টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ উসমান গনি বলেছেন বিষয়টি আমলে নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031