খুলনার খালিশপুর এ নিউজপ্রিন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কেএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার।

শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে খুলনা নিউজ প্রিন্ট স্কুল এন্ড কলেজ, খালিশপুর এর ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।
উক্ত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে বলেন, ‘‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি যাঁর নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। সেই মহান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দক্ষ ক্রিড়া সংগঠক। ক্রীড়া মানুষের মনের অনেক গ্লানি কমিয়ে দেয় এবং শারীরিক সুস্থতার পাশাপাশি মানুষের দেহ ও মন ভালো থাকে। বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলা বিমুখতা রয়েছে, যার ফলে অল্প বয়সে ডায়াবেটিস, ব্লাড প্রেসার সহ নানান ধরণের রোগের সৃষ্টি হচ্ছে। এখনকার সময়ে হাসপাতালের থেকে খেলার মাঠ বাড়ানো দরকার। কারণ যদি আমাদের সন্তানের খেলার মাঠে যায় তাহলে সমাজে অপরাধে জান্মাবে না, মাদক-ইভটিজিং থেকে তারা দূরে থাকবে।” তিনি ছাত্র-ছাত্রীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে দূরে থাকার কথা বলেন এবং পাঠ্য বইয়ের বাহিরে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার সংগ্রাম তথা মুক্তিযুদ্ধো সম্পর্কে জানার অনুরোধ করেন। অত:পর ছাত্র-ছাত্রীদের কে দেশপ্রেমে উজ্জীবিত হতে এবং টিফিন টাইমে খেলাধুলা সুযোগ করতে শিক্ষকদের অনুরোধ করেন।
এ সময় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী খুলনা সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এবং খুলনা নিউজ প্রিন্ট স্কুল এন্ড কলেজের সভাপতি এস.এম খোরশেদ আহম্মেদ টোনা; বঙ্গবাসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এবং খুলনা নিউজ প্রিন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দা সাহিনা খাতুন-সহ গণ্যমান্য অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031