জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবী আটক

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ডালিম শেখ নামের এক মাদক সেবিকে আটক করেছে। তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ডালিম শেখ মেহেরপুর শহরের পিয়াদাপাড়ার মাহাবুল শেখের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যরা মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর বুড়িপোতা সড়কের কানাপুকুর এর কাছ থেকে ডালিমকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিক উদ্ধার করা হয়। এ ঘটনা মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪ ক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031