পুলিশ পদকে মনোনীত হলেন কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ

মো: রেজাউল ইসলাম শাফি প্রতিনিধি:অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপদেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদকপ্রাপ্ত মনোনিত হলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়াটার থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।এ ছাড়াও বাংলাদেশ পুলিশের (বাংলাদেশ পুলিশ পদক) পেলেন,মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম বার।জানাগেছে , ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দিবেন।এক প্রতিক্রিয়া ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফসল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে কুলাউড়া থানা পুলিশ বদ্ধ পরিকর।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031