সখীপুরে নবসৃষ্টি শিক্ষা পরিবারের ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুরে বিশিষ্ট সাংবাদিক “এশিয়ান টেলিভিশন” এর সখীপুর প্রতিনিধি ও “নিউজ টাঙ্গাইল” এর সম্পাদক এম. সাইফুল ইসলাম শাফলু’র প্রতিষ্ঠিত নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২২ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) নাকশালা জমিরউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে যাদবপুর বেড়বাড়ী,নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুল প্রাঙ্গণে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ সুপন।অনুষ্ঠানে সখীপুর বোয়ালী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ সাঈদ আজাদ,সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য,শিবলী সাদিক,সখীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার,সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়নাল হক,নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক এম সাইফুল ইসলাম শাফলু,প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা,সহকারী শিক্ষক/অভিভাবক/শিক্ষার্থীবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন, দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক,খান মোহাম্মদ মনির ও ভিপি সুমন বাপ্পি।এছাড়াও দিনব্যাপী নানা আয়োজন শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন ও সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন এর নিয়মিত শিল্পী জুলহাজ গায়েন,জুয়েল প্রমুখ গান পরিবেশন করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031