সখীপুরে ডাকবাংলো চত্বরে তিন দিনব্যাপী বই মেলা শুরু

সখীপুর ডাকবাংলো চত্বরে ২২ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) বিকেলে তিনদিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে টাঙ্গাইল জেলা প্রশাসক মো.কায়ছারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বই মেলার উদ্বোধন করেন। “দ্বিতীয় সূর্য” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এসময় আরও বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ,সহকারী কমিশনার(ভূমি)মঞ্জুরুল মোর্শেদ,সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার , চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ ,ওসি(তদন্ত) সালা উদ্দিন ,অধ্যক্ষ এমএ রউফ ,সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার ,ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, ইউসিসি লি:এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, তৌহিদুর রহমান তানভীর প্রমুখ। এছাড়াও মেলার দশটি স্টলে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের বইয়ের সমাহার রয়েছে এবারের বই মেলায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031