কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩শ শষ্যা বিশিষ্ট- আখতারুজ্জামান এমপি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান সভাপতির বক্তব্যে বলেন, কালীগঞ্জের মেহনতি মানুষের দুইটি প্রতিষ্ঠান। একটি হলো শ্রমিকদের টাকায় কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ। যার জমি কিনা থেকে শুরু করে সবই শ্রমিকদের টাকায় হয়েছে। অন্যটি খ্রীষ্টান সম্প্রদায়ের কেডিট ইউনিয়নের অর্থায়নে নাগরী ইউনিয়নে ৩শ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল। আমি কালীগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালকে ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত করার জন্য সংসদে বলেছি। তা কর্যকরী করতে হলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তুমলিয়া ইউপি চেয়ারম্যানসহ যাদের প্রয়োজন মনে হয় তাদের সমন্বয়ে একটি সাব-কমিটি গঠণ করে হাসপাতালের সার্বক্ষণিক বিষয় তদারকি করার জন্য পরামর্শ দেন। এছাড়াও থানার অফিসার ইনচার্জকে উদ্দেশ্য করে বলেন, আপনি একটি তারিখ করে আপনার সকল অফিসারদের নিয়ে বসেন। সেখানে তাদের কি সমস্যা আছে তা শুনে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার গাড়ীর বিষয়ে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। তিনি বলেছেন আপনি আসেন দেখি আপনার জন্য একটি গাড়ীর ব্যবস্থা করব। আমি আশ্রায়ন প্রকল্প ভিজিট করেছি। কালীগঞ্জের সার্বিক উন্নয়নে আপনাদের সাথে নিয়ে আমি কাজ করতে চাই। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে মেডিক্যাল অফিসার ডা. শাফিয়ে আলম তুলতুল এর সঞ্চালনায় সমন্বয় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনজুর এ ইলাহী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সানজিদা ইসলাম, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের অন্যান্য কর্মচারীবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031