মেহেরপুরের জেলা বিএনপির লিফলেট বিতরণ।

বর্তমান সরকারের পতন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে লিফলেট বিতরণ করেছেন মেহেরপুরের জেলা বিএনপি ।

শনিবার সকালে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের বড়বাজার থেকে শুরু করে শহরের কাথুলি সড়ক পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব।

লিফলেট বিতরণকালে নির্বাচন বাতিলের আহ্বান জানিয়ে মাসুদ অরুন বলেন, আজকে প্রহসনের নির্বাচন, ডামি নির্বাচন, ৭ জানুয়ারি জনগণের প্রত্যাখ্যাত নির্বাচন। সেই নির্বাচন করে তারা সরকার এখন আত্মঅহমিকা দেখাচ্ছে। তারা জোর করে, তাদের দখলদারিত্ব ক্ষমতা মানুষের সামনে দেখাতে চাচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031