শ্যামপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন।

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাবেজান মঞ্জিলের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে চক্ষু,ডায়াবেটিস, নাক,-কান-গলা,চর্ম ও যৌন স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে চক্ষু,ডায়াবেটিস, নাক,-কান-গলা,চর্ম ও যৌন স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু,ডায়াবেটিস, নাক,-কান-গলা,চর্ম ও যৌন স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন।লেঃ ক.(অব) প্রফেসর ডা. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.মহী উদ্দীন আহমেদ, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক ডা মহিউদ্দিন, চেয়ারম্যান ডা.আব্দস সবুর,শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর আ মজিদ,আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ব্যবস্হাপক রবিউল হক, মাহাজ উদ্দীন, ছবিদা খাতুন প্রমূখ।পরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে চক্ষু,ডায়াবেটিস, নাক,-কান-গলা,চর্ম ও যৌন স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031