কুড়িগ্রামে ছেলেকে খাবার দিয়ে লা”শ হয়ে ফিরলেন বাবা

কুড়িগ্রামে মাদ্রাসায় গিয়ে নিজ ছেলের খাবার দিয়ে আর বাড়ি ফেরা হলো না মহিজ উদ্দিনের (৪০)। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃতু হয়েছে।

দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করেন স্থানীয় জনগন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তা নিয়ন্ত্রণ করেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নাগেশ্বরী উপজেলার ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের পাথারি মসজিদ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মহিজ উদ্দিন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকার কুটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মাদিনাতুল উলুম ক্যাডেট মাদরাসায় নিহত মহিজউদ্দিনের ছেলে পড়াশোনা করে। সকালে তিনি ছেলের জন্য মাদরাসায় খাবার নিয়ে যান। এরপর বাড়ি ফেরার পথে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। দেখে শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031