নওগাঁয় অবৈধ্য ভাবে ইটভাটা পরিচালনা করায় ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ রমজান হোসেন নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ইট ভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার ১৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে রিফাত আরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা গেছে, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে রিফাত আরার নেতৃত্বে মেসার্স আর.আর.বি ব্রিকস নামক ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট ভাটার পক্ষ থেকে সঠিক কাগজ পত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতে ইট ভাটার ম্যানেজার মোঃ হোসাইন কে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া সহ মহাদেবপুর থানা পুলিশ। ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031