সিরাজগঞ্জের সদর থানা এলাকা হতে ৪৮১ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ র‍্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নীলফামারী হতে গাজীপুরগামী ০১টি ট্রাকে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে।
সোমবার ভোর ০৪.০০ ঘটিকায় “সিরাজগঞ্জের সদর থানাধীন কড্ডা কৃষ্ণপুর গ্রামে মোঃ ফরিদুল ইসলাম শেখ এর বসত বাড়ির দক্ষিণ পার্শ্বে হাইওয়ের উপর” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে, উপরোক্ত স্থানে ০১টি ট্রাক আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থল থেকে মোঃ জুয়েল হোসেন কে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে ট্রাকের উপরে ৪৮১ বোতল ফেন্সিডিল লুকানো আছে।
এছাড়াও মাদক ব্যবসায়ীর সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড এবং ০১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি বগুড়া জেলার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে জুয়েল হোসেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জের সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031