আমঝুপিতে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ১জন।

আমঝুপিতে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ১জন।

মেহেরপুরে সদর উপজেলার আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের সামনে দু‘টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমুত অলি(৪৫) নামের একজন নিহত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হুরমুত অলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আসেদ আলীর ছেলে। জানা গেছে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য হুরমুত আলী মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ি থেকে মেহেরপুর এর উদ্দেশ্যে রওনা দেন। তিনি সদর উপজেলার আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল হুরমুত অলীকে উদ্ধার করে মেহেরপু- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031