মুজিবনগরে গাছ কেটে তসরুপ করেছে প্রতিপক্ষরা

মুজিবনগরে গাছ কেটে তসরুপ করেছে প্রতিপক্ষরা

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপীনাথপুর গ্রামে গাছ কেটে তসরুপ করেছে প্রতিপক্ষরা। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় গাছ কাটার এ ঘটনা ঘটে।

জানা গেছে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের পিজির উদ্দিনের ছেলে শাহজানুর মুজিবনগর উপজেলার গোপীনাথপুর গ্রামে বেশ কিছু জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর সেখানে চতুরপাশে মেহগনি গাছ লাগান।
এ দিকে ওই জমির পাশের বাসিন্দা রিপার ছেলে আরিফ, সিপারে ছেছে তুহিন এবং মুক্তার হোসেনের ছেলে তারা ওই জমির পাশ দিয়ে রাস্তা করার লক্ষ্যে রাতের আঁধারে বেশ কিছু মেহগনি গাছ কেটে ফেলে রেখে যায়।

খবর পেয়ে সকালে শাহজানুর ঘটনাস্থলে পৌঁছে দেখেন গাছগুলো কেটে গাছের গুড়িগুলো মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে। এ ব্যাপারে শাজাহানুর মুজিবনগর থানা লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে তিনি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031