সমাজ ও ব্যক্তি সুরক্ষায় কারাতে শিখছে কুড়িগ্রামের মেয়েরা

সমাজ ও ব্যক্তি সুরক্ষায় কারাতে শিখছে কুড়িগ্রামের মেয়েরা

সমাজ ও ব্যক্তি সুরক্ষায় দীর্ঘদিন ধরে কারাতে শিখছে কুড়িগ্রামের মেয়েরা। কুড়িগ্রাম স্টেডিয়ামের একটি স্থানে প্রশিক্ষক জনাব খাজা ইউনুস ইসলাম ইদুল ও জনাব সুমনের নেতৃত্বে কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রশিক্ষনে অংশগ্রহন করছে।আজ ৯ ফেব্রুয়ারি ২০২৪ কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ রেদওয়ানুল হক দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা জনাব মোছাঃ রোখশানা বেগম লিপি, কারাতে প্রশিক্ষক জনাব খাজা ইউনুস ইসলাম ইদুল, কারাতে প্রশিক্ষনার্থী ও অভিভাবকবৃন্দ।উক্ত প্রশিক্ষণ সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ বিভিন্ন গ্রুপে আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ উপস্থিত অতিথিবৃন্দ কুড়িগ্রামে কারাতে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষনার্থীকে অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সমাপনী সনদ ও বেল্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031