কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ অনুষ্ঠিত।

কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ অনুষ্ঠিত।

মো :আনোয়ার হোসেন (রাজ) কচুয়া চাদঁপুর প্রতিনিধি:চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার সাংসদ সদস্য ড. সেলিম মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিনসহ আরো অনেকে।
এসময় পৌর মেয়র নাজমুল আলম স্বপন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান,বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল খালেক দেওয়ান,ওসি মো. মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাশেম ভূঁইয়া।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031