মান্দায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯,নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. ব্রহানী সুলতান মামুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক উপবৃত্তি- পিএসইএটি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, মান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক নওশাদ আলী, মান্দা মমিন সাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন প্রমূখ।#
শেষে প্রধান অতিথি উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031