সাফ অনূর্ধ্ব -১৯ নারী চ্যাম্পিয়নশিপে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ -ভারত।
জাহিদ হাসান এস এফ টিভি রিপোর্টার
সাফ অনূর্ধ্ব -১৯ নারী চ্যাম্পিয়নশিপে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ -ভারত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখানেও ১১-১১ গোলে টাই হয়।পরবর্তীতে এ ম্যাচের শ্রীলংকান কমিশনার ডি সিলভা জয়সুরিয়া দিলান শিরোপা নির্ধারণে টস করার সিদ্ধান্ত নেন। সেই টসের ভাগ্য-পরীক্ষায় জিতেই ভারত শিরোপা জয়ের উৎসব শুরু করে।
কিন্তু টসের পরে বাংলাদেশ দল প্রতিবাদ জানায়। ম্যাচ কমিশনার নিজের ‘ভুল’ শোধরাতে পরবর্তীতে টস টি বাতিল বলেন তিনি। ভারত সেই সিদ্ধান্ত না মেনে মাঠ ছেড়ে চলে যায় ড্রেসিংরুমে। ম্যাচ কমিশনার জানান তাদের জন্য অপেক্ষা করা হবে ৩০ মিনিট। এরপর সিদ্ধান্ত জানানো হবে। তবে সিদ্ধান্ত আসে প্রায় দুই ঘণ্টার বেশি সময় পরে।
ভারত অবশ্য এরপর পরিস্থিতি বুঝে ফিরে আসে। ভারত ফিরে আসার পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।