কচুয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসানের কুশল বিনিময়

কচুয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসানের কুশল বিনিময়

 

মো:আনোয়ার হোসেন রাজঃকচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাংবাদিক রাকিবুল হাসান উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে কুশল বিনিময় করেছেন। রবিবার রাতে কচুয়া পৌরসভার কোয়া পোদ্দার বাড়িতে তিন দিন ব্যাপী নামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠানে তিনি আর্শীবাদ ও সমর্থন চেয়ে ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন চান।এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাবেক সভাপতি মানিক ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিকাশ সাহাসহ হিন্দু সম্প্রদাদের ভক্তবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031