রানীশংকৈলে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রানীশংকৈলে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বাচোর ইউনিয়নের কাতিহার বাজার থেকে  সোমবার ৫ ফেব্রুয়ারি ভোর রাতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিছুর রহমান(৩০)নামে এক মাদক কারবারিকে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ।

মাদক কারবারী পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রদীপসহ সঙ্গীয় ফোর্স উপজেলার কাতিহার বাজারে রস্তমের পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় চারদিক ঘিরে ফেলে আনিছুরকে আটক করা। এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেটে সাদা পলিথিনে মোড়ানো ৩০০ (তিনশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের ওজন ৩০  গ্রাম,যার মূল্য আনুমানিক=৯০,০০০/ হাজার টাকা।রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ  সোহেল রানা  বলেন, ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031