নড়াইলে আন্তঃ জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে শুভেচ্ছা

নড়াইলে আন্তঃ জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে শুভেচ্ছা

উজ্জ্বল রায়, নড়াইলঃনড়াইলে আন্ত জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং বাংলাদেশভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আন্তঃ জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০২৩-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাঃ মেহেদী হাসান। সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটি পুলিশ সুপারকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে পুলিশ সুপার খেলা উপভোগ করেন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালেখেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল ও সভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা; প্রকৌশলী মানিক কুমার বিশ্বাস, সভাপতি, ভলিবল পরিষদ; নড়াইল জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031