শ্রীপুরে মোজা তৈরির কারখানায় আগুন

 

গাজীপুরের শ্রীপুরে গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
আজ শনিবার বিকেল চারটার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকার গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি মোজা তৈরি কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে কাজ করে। । শ্রীপুরে গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কারখানায় আগুন
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, ‘গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে কারখানা ভবনের দোতলা ও তিনতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031