ববি’র শেরে বাংলা হলের নতুন প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন চৌধুরী

ববি’র শেরে বাংলা হলের নতুন প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন চৌধুরী

 

তানজিদ শাহ জালাল ইমন বরিশাল প্রতিনিধি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল বাতেন চৌধুরীকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী ) প্রাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন ড. আবদুল বাতেন চৌধুরী।

গত সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জাননো হয়েছে। এ আদেশে উল্লেখ করা হয় যোগদানের তারিখ ১ ফেব্রুয়ারী ২০২৪ থেকে কার্যকর হবে।

আদেশে জানানো হয়, ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ কে শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এ দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

আদেশে আরো জানানো হয়, শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ জনাব আবু জাফর মিয়া, সহযোগী অধ্যাপক, ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগ আগামী ০১/ ০২/২০২৪ তারিখ থেকে শিক্ষা ছুটিতে যাবেন বিধায় ৩১/০১/২০২৪ তারিখ অপরাহ্ন থেকে শেরে বাংলা হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো।

নব দায়িত্বপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

নব দায়িত্বপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন চৌধুরী উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ বৃদ্ধির জন্য যা যা করা দরকার আমি করব। এ সময় তিনি দায়িত্ব সুন্দর ও সাবলীল ভাবে পালনে সকালের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031