নওগাঁয় দুই চালকল মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় দুই চালকল মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

 

রমজান হোসেন

নওগাঁয় লাইসেন্সের শর্ত ভেঙে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে অবৈধভাবে ধান মজুত করার অপরাধে দুই চালকল মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৮টার পর্যন্ত নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাঁপানিয়া এলাকায় দুইটি চালকলে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় অন্তর চালকলের গুদামে অবৈধভাবে ১৮৩ টন ধান মজুত পাওয়া যাওয়ায় এক লক্ষ টাকা জরিমানা ও গুদামটি সিলগালা করা হয়। এছাড়া ফারুক চালকলের গুদামে ৮২ টন ধানের অবৈধ মজুত পাওয়া যাওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ১০ দিনের মধ্যে এসব ধান বাজারে সরবরাহের নির্দেশ দেয়া হয়।

এসময় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, জাতীয় গোয়েন্দা সংস্থ্যা এনএসআই সদস্য, খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031