কাউখালীতে সিদ্দিক প্যারামেডিকেলে উদযাপিত হলো নবীনবরণ-২০২৪

কাউখালীতে সিদ্দিক প্যারামেডিকেলে উদযাপিত হলো নবীনবরণ-২০২৪

 

পিরোজপুর কাউখালী উপজেলায়, সিদ্দিক প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি, নিজস্ব অফিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১ম সেমিস্টারে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বিদায় ও নবীনদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।
৩১-০১-২০২৪ তাং বুধবার সকাল ১০ ঘটিকার সময় কাউখালী কচুয়াকাঠি বেইলি ব্রিজ সংলগ্ন নিজস্ব কার্যালয়ে, এম এ মোতালেব হোসেন এর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম পরিচালিত হয়। শুরুতে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে আলোচনা, নবীনদের বরণ এবং ১ম সেমিস্টারে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- ৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন- প্রিন্সিপাল শারমিন সুলতানা (সেতু) লেকচারার ডাক্তার জয়, কাউখালী উপজেলা প্রেসক্লাবের সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ।
সভাপতি, এম এ মোতালেব হোসেন বলেন- প্রতিষ্ঠানটি সরকারী অনুমোদিত সকলের সহযোগিতা প্রয়োজন, একজন শিক্ষার্থী পরবর্তীতে কর্মসংস্থান পাবে, যাতে করে বেকারত্ব দূর হবে। প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে সাফল্য অর্জন করায় তিনি সকলকে নিয়ে গর্বিত বোধ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031