ঠাকুরগাঁওয়ে গৌরাঙ্গ নামের এক যুবকের ট্রেনে কা টা পড়ে মৃ ত্যু

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকাগামী পঞ্চগড় এক্সযপ্রেস ট্রেনে কাটা পড়ে গৌরাঙ্গ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ পৌর রেল স্টেশনের উত্তরে জগথা ফকিরপাড়ার ৪৫২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গৌরাঙ্গ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার চৌরঙ্গী গ্রামের প্রভাতের ছেলে এবং সে একজন রাজমিস্ত্রি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনের কাছাকাছি পৌঁছলে স্টেশনের উত্তরে জগথা ফকিরপাড়ার ৪৫২ নম্বর এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার গৌরাঙ্গর মৃত্যু হয়। পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার সোহরাব হোসেন সুজন ট্রেনে কাটা পড়ে যাওয়া যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031