
এক সময়ের মোটরসাইকেল মেকানিক থেকে হঠাৎ করে কোটি টাকার মালিক হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এক যুবক । মোটরসাইকেল মেকানিক থেকে হঠাৎ করে কোটি টাকার মালিক হওয়া সুজন রায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের ৯ং ওয়ার্ডের কাঠগাড়ি গ্রামের গোয়ালপাড়া এলাকার অটোভ্যান চালক শ্রী ধীরেন রায় ও গৃহিণী স্বপ্না রানী রায়ের ছেলে এবং মোটরসাইকেল মেকানিক।
প্রতারক সুজন রায় বিভিন্ন উপায়ে প্রবাসে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তৈরি করা শুরু করেছে বিলাসবহুল বাড়ি, কিনেছেন একে একে ৭ টি হাই এক্স কার, কিনেছেন অনেক জমি, ।
এলাকাবাসীর সঙ্গে কথা বললে এলাকাবাসি জানায় সুজন রায় এক সময় অন্যের দোকানে মোটরসাইকেল মেকানিক এর কাজ করতো পরে নিজে একটি মোটরসাইকেল মেকানিক এর দোকান দেয়ার পর সে দোকান বাদ দিয়ে শুরু হয় তার প্রতারণা তার বাবা একজন অটোভ্যান চালক আর তার মা একজন গৃহিণী , সে আমাদের এলাকার অনেক মানুষকে ঠকিয়েছে আর প্রবাসে থাকা মানুষের কাজ থেকে সে বিভিন্ন উপায়ে টাকা হাতিয়ে নিয়েছে যেমন কানাডা ভিসা দেওয়ার কথা বলে প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে যা এখনো চলমান রয়েছে । তার প্রতারণার টাকা আর চলাফেরা দেখে নষ্ট হচ্ছে এলাকার উর্তি বয়সী তরুণ যুবকেরা তারাও এটাকে পেসা হিসেবে নেওয়ার চেষ্টা করতেছে তাই আমরা চাই প্রতারক কে যেন অতি দ্রুত প্রশাসন গ্রেপ্তার করে বা যেকোনো একটি ব্যবস্হা গ্রহণ করে । তারা আরো বলেন প্রতারক সুজন তার মামার বাসায় বেনাপোল এ ৫ টি গাড়ি কিনেছে এবং বাসায় ২ টি গাড়ি আছে এবং সে ডাইল, এবং ফেন্সিডিল সেবন করে থাকে । প্রতারণার মাধ্যমে বিভিন্ন উপায়ে তিনি টাকা বিকাশ কিনবা বিভিন্ন ব্যাংকিং সেবায় টাকা উঠায়
এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবদুল আউওয়াল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এবিষয়ে কিছু জানি না তবে আপনার মাধ্যমে বিষয় টি জানতে পারলাম এবং এবিষয়ে কেউ এখনো কোন অভিযোগ করেনি যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা ব্যবস্হা নিতে পারবো।










