ঠাকুরগাঁওয়ে নাইট কোচ ট্রাক মুখোমুখি সং*ঘর্ষ আ*হত ৮

ঠাকুরগাঁওয়ে নাইট কোচ ট্রাক মুখোমুখি সং*ঘর্ষ আ*হত ৮

 

ঠাকুরগাঁওয়ে মুখোমুখি সংঘর্ষে একটি নাইট কোচ ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুমরেমুচড়ে গেছে। এতে যান দুটিতে থাকা ৮ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার সকালে জেলার ভুল্লি কচুবাড়ি নামক এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫) একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) এবং নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এর কর্মকর্তা সারোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পঞ্চগড়গামী একটি ট্রাক ও পঞ্চগড় থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে রওনা হওয়া শিবু কোচের সাথে ঘনকুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল সদর হাসপাতালে পাঠানো হয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031