সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ

সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ

 

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি

ধর্ষনের শিকার হলো সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানায় গোপালপুর গ্রামে ৯ বছরের শিশু । অভিযুক্ত আসামি হামজালা (৩০) গ্রেফতার করেছে এনায়েতপুর থানা পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি ) রাতে ঢাকা যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আসামি হামজালা এনায়েতপুর থানা গোপালপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (২৭ জানুয়ারি ) দুপুর ১২ টায় মাদরাসা থেকে বাড়িতে আশার সময় শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বাড়ি নিয়ে যান মোঃ হামজালা। তখন বাড়িতে কেউ না থাকায় সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। শিশু টি অঙ্গা অবস্থায় পড়ে এলাকার লোক জন বুঝতে পেড়ে শিশুটিকে সিরাজগঞ্জ সদর হসপিটাল নিয়ে গিয়ে একপর্যায়ে তার রক্তক্ষরণ শুরু হয়।চিকিৎসার জন্য প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওইদিন শিশুটির মা-বাবা বাদী হয় এনায়েতপুর থানায় মোঃহামজালা বিরুদ্ধে মামলা করেন। ঘটনা বেগতিক বুঝতে পেরে আসামি পালিয়ে যান। পরে শনিবার (২৭ জানুয়ারি ) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় যাওয়া পথ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনায়েতপুর থানা পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে (এস আই) সুজিৎ এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031