পল্লী বিদ্যুতের দেড় হাজার কর্মকর্তার পদ-পদবি পরিবর্তনের দাবি।

পল্লী বিদ্যুতের দেড় হাজার কর্মকর্তার পদ-পদবি পরিবর্তনের দাবি।

 

পদবি পরিবর্তন ও পদমর্যাদা নির্ধারণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন পল্লী বিদ্যুতের দেড় হাজার কর্মকর্তা ।পদবি পরিবর্তন এবং সরকারের অন্যান্য সেবার জনবলের মতো পদমর্যাদার দাবি জানিয়েছেন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদের কর্মকর্তারা। 

রোববার সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যানকে জেলা পর্যায়ের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকদের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারক লিপিকে বলা হয়, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মী। জেলা-উপজেলা পর্যায়ের অন্য সরকারি দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত কাজ করতে হয় তাদেরকে। সরকারি এমনকি বিদ্যুৎ বিভাগের অন্যান্য দপ্তরেও এজিএম, ডিজিএম, জিএম পদ নেই। এ কারণে প্রশাসনিকভাবে দাপ্তরিক কাজে অনেক জটিলতা তৈরি হয়। তাছাড়া এজিএম, ডিজিএম, জিএম পদের পদমর্যাদা স্পষ্ট না থাকায় কর্মক্ষেত্রে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাই তারা পদবি পরিবর্তন করে পদমর্যাদা নির্ধারণের দাবি জানিয়েছেন।

তাদের দাবি, বর্তমান পদ এজিএম থেকে সহকারী পরিচালক/ সহকারী প্রকৌশলী করে ৯ম গ্রেডের সমমান করা হোক। ডিজিএম থেকে উপ-পরিচালক/ নির্বাহী প্রকৌশলী    করে ৬ষ্ঠ গ্রেড বা সমমান করা হোক। জিএম পদটিকে    পরিচালক/ তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ পরিবর্তন করে চতুর্থ ৪র্থ বা সমমান করা করা হোক।

স্মারকলিপিতে আরও বলা হয়, সরকারি অন্য দপ্তরের কর্মকর্তা একই পদে পাঁচ বছর অতিবাহিত করলে পরবর্তী উচ্চতর গ্রেডে পদোন্নতি পান। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা এজিএম হিসেবে যোগদানের পর ডিজিএম হতে ৮-১০ বছর এবং ডিজিএম হতে জিএম হতে আরও ১২-১৪ বছর সময় লাগে। স্মারকলিপিতে দাবি জানানো হয়, সরকারের অন্য দপ্তরের মতো নিয়ম মেনে পদোন্নতি হোক পল্লী বিদ্যুতেও।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031