ভালুকায়  মোটরসাইকেল দুর্ঘটনা  ০১ শ্রমিক নি*হত

ভালুকায়  মোটরসাইকেল দুর্ঘটনা  ০১ শ্রমিক নি*হত

 

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় নূরে আলম মিঠু (৩৮) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনা আরও দু’জন আহত হয়েছেন। নিহত নূরে আলম মিঠু ভোলা জেলার সদর উপজেলা চরনোয়াবাদ এলাকার খোরশেদ আলমের ছেলে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী আমতলী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সিডস্টোর হতে স্কয়ার মাস্টারবাড়ি যাচ্ছিলো। মহাসড়কের হবিরবাড়ি ইউনিয়নের আমতলি বাজারের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নূরে আলম মিঠু রাস্তায় ছিটকে পড়েন এ সময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় এবং সাথে থাকা অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031