গাজীপুরে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় নি*হত -১

গাজীপুরে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় নি*হত -১

 

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির অটোরিকশা উল্টে গিয়ে এর ধাক্কায় রুমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশকে না জানিয়ে হাসপাতাল থেকে নিহত লাশ দিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালের দিকে পৌর এলাকার গড়গড়িয়া মাস্টার লিচু বাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রুমান (৪) জামালপুর জেলার সদর থানার সুনতিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে বাবা-মার সঙ্গে কয়েকমাস ধরে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার লিচু বাগানের খলিল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে বাড়ির মালিক খলিল মিয়া জানান, গত ২ মাস ধরে পরিবারের লোকজন নিয়ে আমার বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন নিহত শিশুর পিতা নাজিম উদ্দিন। বাড়ির পাশেই রাস্তা থাকায় মাঝেমধ্যেই শিশুরা খেলাধুলা করে। শুক্রবার সকালের দিকে নানির সাথে ওই রাস্তায় যায় রুমান। এসময় দ্রুতগতির অটোরিকশার সামনে পড়ে গেলে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে। এসময় অটোরিকশা উল্টে তাঁর উপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন রুমান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ নিয়ে জামালপুর চলে গেছে।
দুর্ঘটনা শিশু মৃত্যুর ঘটনা পুলিশ কেস হলেও পুলিশকে না জানিয়ে লাশ দেওয়ার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গিয়েও কারও বক্তব্য পাওয়া যায়নি। পরে কর্তব্যরত চিকিৎসকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, “অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে এমন খবর কিছুক্ষন আগে একজন ফোনে জানিয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে”।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031