পিরোজপুর স্বরূপকাঠিতে দা’য়ের কোপে গুরুতর আহত-২

 

পিরোজপুরে স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি গ্রামের,প্রতিবেশী যুবকের এলোপাথাড়ি ধারালো দা’য়ের কোপে গ্রুতর আহত স্বামী-স্ত্রী সহ-২জন।
গত ২৩ জানুয়ারি-২০২৪ সকাল ৭:৩০ সময় স্বরূপকাঠি উপজেলার জগন্নাথ কাঠি গ্রামের মৌলভী বাড়ির জাহিদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির এলোপাথাড়ি দায়ের কোপে একই গ্রামের প্রতিবেশী মনিরুল ইসলাম (৪৭)ও তার স্ত্রী স্মৃতি (৩৫) গুরুতর আহত হয়। মনিরুল ইসলাম স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক। উভয় গুরুতর আহত হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অভিযুক্ত জাহিদ হোসেন মঙ্গলবার সকালে শিক্ষক মনিরের ঘরের চালে ঢিল মারতেছিল, এ সময় মনিরের পরিবারের সদস্যরা ডাকচিৎকার দিলে, জাহিদ উত্তেজিত হয়ে মনিরের ঘরের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুই হাতে থাকা দা ও হাতুড়ি দিয়ে প্রথমে মনিরকে এলোপাথাড়ি কোপাতে থাকে,তার চিৎকারে মনিরের স্ত্রী স্মৃতি- স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসলে জাহিদ উত্তেজিত অবস্থায় তাকে কোপাতে থাকে, এমনকি হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। যাতে স্মৃতির মাথায় কেটে ও ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। ডাক চিৎকারে প্রতিবেশী ফুয়াদ ও তানজিলা এগিয়ে আসলে তাদেরকেও তাড়া করে আঘাত করার চেষ্টা করে। একপর্যায়ে জাহিদকে জড়িয়ে ধরতে পারলেও উভয় দায়ের কোপে জখম হয়। পরবর্তীতে স্বরূপকাঠি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ঠনাস্থলে আসলে, অপরাধী জাহিদকে আটক করে থানায় সোপর্দ করে। কিছু লোকজন জাহিদকে মানসিক রোগী বলে আঘাতি করলেও তার প্রতিবেশী তাকে সম্পূর্ণ সুস্থ বলে বিবৃতি দেয়। স্বরূপকাঠি থানা পুলিশ তদন্ত সাপেক্ষে অপরাধীর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031