ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তার

 

ঠাকুরগাঁও সদর উপজেলায় ডাকাতির কার্যক্রম করার সময় হাতেনাতে চারজন ডাকাত সদস্যকে গ্রে প্তা র করেছে পুলিশ।শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে নিজস্ব কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রে প্তা র কৃ ত রা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার বেলতলা গ্রামের মোহাম্মদ রাজুর ছেলে হারুন ইসলাম (২০), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আনারুল (২৭), হরিনারায়নপুর গোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও আরজি পস্তমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বিপুল ইসলাম (২৪)।

পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠক বলেন, শনিবার ভোররাতে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ওপর কলাগাছ ফেলে ব্যারিকেট তৈরি করে রাখে ডাকাত সদস্যরা। এমন খবর পেয়ে সেখানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের একটি চৌকস দল।

এসময় ডাকাতি কার্যক্রম করার সময় হাতেনাতে হারুন ইসলাম, মোহাম্মদ আনারুল, আনোয়ার হোসেন ও বিপুল ইসলাম নামে চারজন ডাকাত সদস্যকে গ্রে প্তা র করে পুলিশ। এছাড়াও এসময় ঐ ডাকাত সদস্যদের কাছ থেকে দেশীয় ধা রা লো অ স্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকা একটি বালিকা মাদ্রাসা থেকে উম্মে হাবীবা (১৩) ও ইনসানা আক্তাম জিম (১২) নামে দুই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর দীর্ঘদিন ঠাকুরগাঁও সদর থানার একটি চৌকস দল উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে এবং নিখোঁজ ঐ দুই ছাত্রীর সন্ধান পায়।

তিনি বলেন, এদিকে চলতি বছরের গত ১৮ জানুয়ারী ঢাকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার ফ্যামিলি ম্যাস থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী উম্মে হাবীবা ও ইনসানা আক্তার জিমকে উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে রংপুর জেলার কাজীপাড়া এলাকার মফিজ উদ্দীনের ছেলে এরশাদ মিয়া নামে একজন গ্রে প্তা র করা হয়।

এসব ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মা ম লা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031