
চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন হঠাৎ আলমডাঙ্গা সরকারি কলেজ পরিদর্শনে আসেন এবং শিক্ষক কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় কলেজের পক্ষ থেকেও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম রকীব ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়।
বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা সরকারি কলেজ পরিদর্শন শেষে এম পি সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন বলেন, যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।জ্ঞান আপনাদের শক্তি দেবে, আর চরিত্র আপনাদের সম্মান দেবে। আপনারা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। প্রতিটি ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে হবে। এক্ষেত্রে যখন যা প্রয়োজন আমাকে জানাবেন। মনে রাখবেন,স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,বরং স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশায়, মানুষকে ঘুমাতে দেয় না।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম, সহকারী অধ্যাপক শেখ সফিউজ্জামান, সহকারী অধ্যাপক গোলাম ছরোয়ার সহকারী অধ্যাপক রাহাত আরা,সহকারী অধ্যাপক দিলরুবা শিরিন,সহকারী অধ্যাপক সাইদুর রহমান,সহকারী অধ্যাপক মহিতুর রহমান, ড. মো: মাহবুব আলম, মো: শরিয়ত উল্লাহ, তাপস রশীদ, মোছা: রওজাতুল জান্নাত, মোঃনুরুজ্জামান, সাব্বির আহম্মেদ, মো; আমিরুল ইসলাম জয়, ক্রীড়া সংগঠক ও শারীরিক শিক্ষক সাঈদ এম হিরনসহ অনেকেই।










